আপনার কিডনি কি ভালো আছে? বুঝবেন যেভাবে
প্রস্রাবের রং খেয়াল করুন
কিডনিতে কোনো সমস্যা হলে শারীরিক কিছু পরিবর্তনের দিকে খেয়াল করুন। যদি আপনার যখন-তখন ক্লান্তি দেখা দেয়, হাত ও পা ফুলে যায়, ত্বক শুষ্ক হয়ে যায় বা পেশী ব্যথা করে তাহলে হতে পারে তা কিডনির সমস্যার সাধারণ লক্ষণ। তবে শুধু কিডনির সমস্যার কারণেই এমনটা হতে পারে তা নয়, এর পেছনে থাকতে পারে অন্য কোনো কারণও। তাই সবচেয়ে ভালো হয় এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিলে।
চুলকানি দেখা দিলে
চুলকানি নানা কারণেই দেখা দিতে পারে। তবে এটি কিডনির সমস্যারও একটি সাধারণ লক্ষণ। তাই যদি কোনো কারণ ছাড়াই চুলকানির মতো সমস্যা দেখা দেয় তাহলে সতর্ক হোন। দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। যত দ্রুত রোগ ধরা পড়বে, তত দ্রুতই সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে।
https://www.profitableratecpm.com/pny83gp0t?key=59e291641c87703c6a4f05eaf6f8d9e3
ফোলাভাব
যদি আপনার মুখমণ্ডল, পা কিংবা পায়ের গোড়ালিতে অস্বাভাবিক ফোলা দেখতে পান তাহলে সতর্ক হোন। কারণ এটি হতে পারে কিডনিতে সমস্যার অন্যতম লক্ষণ। এছাড়া শরীরের অন্য কোথাও হঠাৎ ফোলাভাব দেখা দিলে দ্রুত পরীক্ষা করিয়ে নিতে হবে।


No comments:
Post a Comment